Cover

ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন

আইনজীবী, গবেষক, ইসলামী চিন্তাবিদ

জীবন ও কর্মজীবন

ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন বাংলাদেশের একজন বিশিষ্ট আইনজীবী, ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং সমসাময়িক রাজনীতির উদীয়মান নেতৃত্ব। তিনি জ্ঞান, নৈতিকতা ও ইসলামী আদর্শের সমন্বয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

আইন, শিক্ষা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে তিনি দেশের তরুণ প্রজন্মের কাছে একজন সম্ভাবনাময় নেতৃত্ব হিসেবে পরিচিতি লাভ করেছেন।

পারিবারিক পরিচয় ও আদর্শিক ভিত্তি

তিনি জাতির সূর্য সন্তান, সাবেক মন্ত্রী ও প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মাওলানা মতিউর রহমান নিজামী (রহ.)-এর সুযোগ্য সন্তান।

পিতার আদর্শ, ত্যাগ, সংগ্রাম ও নৈতিক নেতৃত্ব তাঁর জীবনের মূল অনুপ্রেরণা। ন্যায়, সত্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।

শিক্ষা জীবন

ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেনের শিক্ষা জীবন শুরু হয় তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে। পরবর্তীতে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল (ফিকহ) ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষার জন্য তিনি বিদেশে গমন করেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাগত অর্জনসমূহ

  • ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় — ডিপ্লোমা (আরবি ও ইসলামিক স্টাডিজ)
  • লাফবারো বিশ্ববিদ্যালয় — মাস্টার্স (ইসলামিক স্টাডিজ)
  • নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় — এলএলবি (আইন)
  • লন্ডন থেকে ব্যারিস্টার-অ্যাট-ল’
  • কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন — এলএলএম (ব্যাংকিং ও ফাইন্যান্স আইন, ডিস্টিংশন)
  • একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন

পেশাগত জীবন

তিনি ২০১০ সালে বাংলাদেশে আইন পেশায় যোগদান করেন এবং ২০১৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

তাঁর পেশাগত দক্ষতা, গবেষণামূলক দৃষ্টিভঙ্গি ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তাঁকে দ্রুত পরিচিতি এনে দেয়।

গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ

  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিফেন্স টিমের সদস্য
  • কেস ম্যানেজার ও কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন
  • যুক্তরাজ্যে ব্যারিস্টার হিসেবে আইন পেশায় নিয়োজিত
  • যুক্তরাজ্যের বিচার মন্ত্রণালয়ে (Ministry of Justice) আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন

২০১৬ সালে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন। সেখানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আইন ও বিচারব্যবস্থার ওপর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন।

দেশে প্রত্যাবর্তন ও রাজনৈতিক সম্পৃক্ততা

২০২৪ সালে দেশে ফিরে তিনি পুনরায় আইন পেশায় সক্রিয় হন এবং জাতীয় রাজনীতিতে সরাসরি অংশগ্রহণ শুরু করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করে। পরবর্তীতে তিনি বিপুল ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

আদর্শ ও রাজনৈতিক দর্শন

ব্যারিস্টার ড. নাজিবুর রহমান মোমেন বিশ্বাস করেন যে—

“ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনই জাতির প্রকৃত মুক্তির পথ।”

তিনি বৈষম্যহীন সমাজ, সুশাসন, ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

জনসম্পৃক্ততা ও নেতৃত্বের বৈশিষ্ট্য

তিনি নিজেকে জনগণের প্রতিনিধি হিসেবে দেখেন এবং কৃষক, শ্রমিক, তরুণ ও সাধারণ মানুষের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তাঁর নেতৃত্বের মূল বৈশিষ্ট্য

  • নৈতিকতা ও সততা
  • আন্তর্জাতিক অভিজ্ঞতা
  • আইনগত দক্ষতা
  • ইসলামী মূল্যবোধ
  • গবেষণামূলক চিন্তাধারা
  • আধুনিক নেতৃত্বগুণ

ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি

তিনি একটি আধুনিক, শান্তিপূর্ণ, সন্ত্রাসমুক্ত ও উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেন। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে—

  • সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা
  • অর্থনৈতিক সমতা নিশ্চিত করা
  • শিক্ষার মানোন্নয়ন
  • যুবসমাজের ক্ষমতায়ন
  • দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন
  • মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা
Additional Image 2

Barrister Dr. Najibur Rahman Momen

Biography, Education, Political Vision & Leadership

Barrister Dr. Najibur Rahman Momen is a distinguished Bangladeshi lawyer, Islamic thinker, researcher, and an emerging leader in contemporary politics. He is committed to establishing a justice-based and welfare-oriented society through the integration of knowledge, morality, and ideological values.

With a strong academic background, legal expertise, and international experience, he has become a promising figure among the new generation of leadership in Bangladesh.

Family Background & Ideological Foundation

He is the worthy son of the late Maulana Matiur Rahman Nizami, a former minister, prominent Islamic scholar, and influential political leader in Bangladesh.

The ideals, sacrifice, and struggle of his father have greatly inspired his life and continue to guide him toward the establishment of justice, truth, and moral leadership.

Educational Background

Barrister Dr. Najibur Rahman Momen began his educational journey at Tamirul Millat Madrasa. Later, he completed his Kamil degree in Fiqh from Dhaka Alia Madrasa.

For higher studies, he moved abroad and earned advanced degrees from internationally renowned institutions.

Academic Achievements

  • Imam Muhammad ibn Saud Islamic University — Diploma in Arabic & Islamic Studies
  • Loughborough University — Master’s Degree in Islamic Studies
  • Northumbria University — LL.B. (Law)
  • Called to the Bar in London
  • Queen Mary University of London — LL.M. in Banking & Finance Law (Distinction)
  • PhD from the same university

Professional Career

He joined the legal profession in Bangladesh in 2010 and was enrolled as an advocate of the Bangladesh Supreme Court in 2013.

His professional competence, research-oriented mindset, and international exposure quickly earned him recognition.

Key Responsibilities & Roles

  • Member of the Defense Team at the International Crimes Tribunal
  • Served as Case Manager and Coordinator
  • Practiced law as a Barrister in the United Kingdom
  • Worked as a Legal Adviser at the UK Ministry of Justice

Due to the political situation in 2016, he stayed in the United Kingdom, where he gained valuable international legal and judicial experience.

Return to Bangladesh & Political Involvement

After returning to Bangladesh in 2024, he resumed his legal practice and became actively involved in national politics.

Bangladesh Jamaat-e-Islami nominated him as a parliamentary candidate for the Pabna-1 (Sathia) constituency in the 13th National Parliamentary Election. He was later elected as a Member of Parliament by a significant margin.

Ideology & Political Vision

Barrister Dr. Najibur Rahman Momen believes that:

“A justice-based, accountable, and welfare-oriented state founded on Islamic values is the true path to national liberation and prosperity.”

He has pledged to work for social equality, good governance, justice, human dignity, and the protection of fundamental rights.

Public Engagement & Leadership Qualities

He considers himself a representative of the people and is committed to working for the welfare of farmers, workers, youth, and ordinary citizens.

Core Leadership Qualities

  • Integrity and honesty
  • International experience
  • Legal expertise
  • Islamic values
  • Research-oriented thinking
  • Modern leadership skills

Future Vision

He aspires to build a modern, peaceful, terrorism-free, and developed Bangladesh.

His future goals include:

  • Establishing social justice
  • Ensuring economic equality
  • Improving the education system
  • Empowering youth
  • Building a corruption-free administration
  • Creating a humane and welfare-oriented state
ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন
নাম
ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন
পেশা
আইনজীবী, গবেষক, ইসলামী চিন্তাবিদ